বহুতল ভবন নির্মাণে কঠোরভাবে নির্মাণ বিধি মেনে চলুন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
দেশে বহুতল ভবন নির্মাণের সময় কঠোরভাবে নির্মাণ বিধি (বিল্ডিং কোড) মেনে চলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তিনি এ বিষয়ে জনসচেতনতা তৈরির পাশাপাশি সরকারি সংস্থাগুলোর নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন।
শুক্রবার নিজের সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ভবন মালিক ও ব্যবহারকারীদের অগ্নি দুর্ঘটনা ও অন্যান্য নিরাপত্তার বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
বৈঠকে সভাপতিত্বকালে তিনি বনানীতে বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাহসী ও কার্যকরী ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সভার শুরুতে দলীয় প্রধান বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।
এছাড়া তিনি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় মসজিদে হামলার ঘটনার নিন্দা এবং গভীর শোক জানান। তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর প্রতি সমবেদনাও জানিয়েছেন।
সভাপতিমণ্ডলীর সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আটটি টিম গঠন এবং আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল উপলক্ষে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দল মনোনীত প্রার্থীদের পক্ষে যেসব মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতা কাজ করছেন না তাদের ব্যাপারে প্রতিবেদন তৈরি ও ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বৈঠক থেকে নির্দেশনা দেয়া হয়।
সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরুল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, পিযুষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব) ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সভায় উপস্থিত ছিলেন।
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা









