বাংলা একাডেমিতে চলছে পৌষ মেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রবিবার
গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে রাজধানীর মানুষকে পরিচয় করিয়ে দিতে বাংলা একাডেমিতে শুরু হয়েছে তিনদিনের পৌষমেলা। সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি এ হামদর্দ এর যৌথ সহযোগিতায় একাডেমি প্রাঙ্গণে পৌষমেলা উদযাপন পরিষদ এর উদ্যোগে ২০,২১ ও ২২ পৌষ এই তিনদিন ধরে চলবে এই মেলা।
বাংলা একাডেমি চত্বরে তিনদিনব্যাপী মেলার আজ দ্বিতীয় দিনে বটতলায় বিভিন্ন শিল্পীরা তাদের নাচ গান পরিবেশন করেন। বিভিন্ন জেলা থেকে আগতরা লোকায়ত জীবননির্ভর সঙযাত্রা, যাত্রাপালা এবং আঞ্চলিক গান পরিবেশন করছে।
মেলা প্রাঙ্গণে ঢুকতেই উনুনে ভাপা পিঠা,দুধ আর গুড়ের আবেশী গন্ধে মম করছে চারপাশ। পুলি পিঠা,নকশি পিঠা,ডিম পাকন,পাটিসাপটা,ভাপা পিঠা,বিবিখানা পিঠা,ঝাল পিঠা, তিলের পিঠা, মালপোয়া, নারকেল পুলি, পিঠা দুধ পুলি,মুগ পাকন,কুসুম সুখ,ইলিশ মাছের কিমার পিঠাসহ বিভিন্ন জেলার নানা ধরনের তৈরি পিঠার সমারোহ।
মেলায় বিক্রির পাশাপাশি ঠাঁই পেয়েছে ৩০ রকমের আচার,কারুপণ্য ও তৈরি পোশাক।
ক্রেতার পছন্দ ও চাহিদামাফিক চটজলদি তৈরি করে দেয়া হচ্ছে পিঠা। গরম গরম তৈরি পিঠার খাবার আনন্দে খুশি আগ্রহী দর্শনার্থীরা।
নোয়াখালী থেকে আসা লাবণ্য পিঠা ঘরের স্বত্তাধিকারী জান্নাতুল ফেরদৌস পারভীন বলেন, অনেক দিন থেকেই এই ধরনের মেলায় অংশ নিয়ে থাকি।এখানে ১০ টাকা থেকে ১’শ টাকা পর্যন্ত প্রায় ২৮ রকমের পিঠা বিক্রি হয় এই স্টলে।
পৌষমেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, পঁয়তাল্লিশটি স্টল নিয়ে এ পৌষমেলায় শনিবার থেকে এই মেলা শুরু হয়েছে। সরকারি ছুটির দিন থাকায় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলেছে।
তিনি বলেন, গ্রাম-গঞ্জের ঐতিহ্যবাহী নাচ-গান আর যাত্রাপালার মধ্য দিয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী পৌষমেলা মেলা। বেহুলার ভাসান যাত্রাপালা দিয়ে শুরু হয়ে আলোমতি-প্রেমকুমার যাত্রাপালার মধ্য দিয়ে শেষ হবে এই পৌষমেলা।
বিশ্বজিৎ বলেন, পৌষমেলার উদ্দেশ্য হলো গ্রামীণ জনপদের লুপ্ত হয়ে যাওয়া বার্ণি মেলার ক্ষুদ্র সংস্করণ এটি। তিনি বলেন, গত একুশ বছর থেকে প্রথমে রমনায়, পরবর্তীতে রবীন্দ্র সরোবরে এবং ২০১৭ সাল থেকে এই পৌষমেলা শুরু বাংলা একাডেমিতে। প্রতিবছর প্রায় পাঁচ হাজার দর্শনার্থী এই পৌষমেলায় আসেন।
কথাসাহিত্যিক মনি হায়দার বলেন, আজকের প্রজন্ম ফাস্টফুডের এই যুগে এ ধরনের পিঠা উৎসবের আয়োজন আরো বেশী হওয়া জরুরী। বেশিরভাগ শিশু এসব পিঠার নাম জানেনা-চিনেনা। তারা এই ধরনের উৎসব থেকে তারা বঞ্চিত।তবে আরো বেশি প্রচার পেলে পৌষমেলায় লোকসমাগম আরো বেশি হতো।
উল্লেখ্য, শনিবার সকাল আটটায় সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ এই মেলার উদ্বোধন করেন।পরিষদেও সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী,গণ সঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ মেলা বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে।
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত











