বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরো গভীর হয়েছে: ইন্দিরা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ পিএম, ২১ মার্চ ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দেশ দুটির অর্থনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও যোগাযোগ ব্যবস্থাসহ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে রয়েছে বহুমাত্রিক সম্পর্ক। ভারত মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের এক কোটি মানুষকে আশ্রয়, বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ , বিশ্বজনমত গড়ে তোলা এবং ভারতের সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে থেকে যুদ্ধ করেছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্থল সীমানা চুক্তি, সমুদ্র সীমা, বিদ্যুৎ আমদানি, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, রেল যোগাযোগ, ও পাইপ লাইনে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপিত হয়েছে। আজ দুই দেশের উন্নয়ন ও বন্ধুত্বত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হয়েছে।
যা মতুন উচ্চতায় পৌঁছাবে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ সোমবার সন্ধ্যায় ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব ঢাকা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব ঢাকার সভাপতি মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাবে সাধারণ সম্পাদক শিমুল সিংহ, এ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি,মেহেরুন নেছা ইসলাম, মামুনুর রশিদ, খন্দকার এ হাফিজসহ ক্লাবের সদস্যবৃন্দ।
প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, দুদেশের উন্নয়ন ও মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে। তাই বর্তমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি পারস্পরিক উন্নয়ন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা আরো সুসংহত করতে হবে।
আলোচনা পর্ব শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











