ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৬:০৫:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে করোনা টেস্ট দরকার নেই

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে করোনা পরীক্ষার দরকার নেই

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে করোনা পরীক্ষার দরকার নেই

সিঙ্গাপুরে যাওয়ার জন্য বাংলাদেশি যাত্রীদের এখন থেকে কোভিড-১৯ পরীক্ষার প্রতিবেদন উপস্থাপন করার দরকার পড়বে না।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিঙ্গাপুরগামীদের সেখানে যাওয়ার পর ১৪ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সিঙ্গাপুর তাদের দেশে ভ্রমণে যাওয়ার বিষয়ে এ নতুন নিয়ম এবং বিধিনিষেধের ঘোষণা দিয়েছে। তবে, কাশি, জ্বর এবং সর্দি ও শ্বাসকষ্টের মতো যে করোনার লক্ষণ নেই তা প্রমাণে স্বাস্থ্য সনদপত্র দেখাতে হবে।

এ লোকদের কোভিড-১৯ পরীক্ষা সিঙ্গাপুরে পরিচালিত হবে এবং কোয়ারেন্টাইন থাকার জন্য যাত্রীদের হোটেল ব্যয় হিসেবে ২ হাজার ২০০ এসজিডি বহন করতে হবে।