ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ৬:৩৭:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২ ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০ রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী

বাংলাদেশ-ভারতের যৌথভাবে কাজ করা প্রয়োজন : রিভা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেছেন, পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক অর্থনীতিকে এগিয়ে নিতে বাংলাদেশ ও ভারতের যৌথভাবে কাজ করা প্রয়োজন।

সিলেটের মাধ্যমে ভারতের সেভেন সিস্টার খ্যাত উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন,ভৌগোলিক সুবিধা, উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ-বান্ধব পরিবেশের কারণে প্রতিবেশী দেশ দু’টির দ্বি-পক্ষিক বাণিজ্য বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

রিভা গাঙ্গুলী দাস আজ শনিবার দুপুরে সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন।

তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় চেম্বারগুলোর সাথে বিজনেস টু বিজনেস সম্পর্ক বৃদ্ধি ও সমঝোতা স্মারকের ওপরও গুরুত্বারোপ করেন।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

খন্দকার সিপার আহমদ ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে ভারতীয় হাই কমিশনের যেকোন কার্যক্রমে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি, সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক মোঃ সাহিদুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।