ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১০:২৫:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

বাংলাদেশ-ভারতের ৪ সমঝোতা সই

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ‘বহুমুখী সহযোগিতা’ আরো জোরদার করতে দেশ দুটি চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। শুক্রবার নয়াদিল্লিতে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) পঞ্চম বৈঠকে এসব এমওইউ সই হয় বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। খবর বাসসের।  

সকালে দিল্লির জওহরলাল নেহেরু ভবনে জেসিসি বৈঠকে যোগ দেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক প্রায় আধাঘণ্টা স্থায়ী হয়।

সমঝোতা অনুযায়ী বাংলাদেশের ১ হাজার ৮০০ সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ভারত। এছাড়া চিকিৎসা খাতের উন্নয়নে দুই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দুর্নীতি প্রতিরোধে দুই দেশের দুর্নীতি দমন কমিশন একসঙ্গে কাজ করবে।

দু’দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক হলো- এক. বাংলাদেশের এক হাজার ৮০০ সিভিল সার্ভিসের মধ্যম লেভেলের কর্মকর্তাদের প্রশিক্ষণ সংক্রান্ত সমঝোতা স্মারক। দুই. ভারতের আইয়ুশ ও বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে মেডিসিনাল প্লান্ট স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারক। তিন. বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। চার. মোংলায় ভারতের অর্থনৈতিক জোনে বিনিয়োগ সহায়তার লক্ষ্যে হিরোনদানি গ্রুপ ও বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই।

এদিকে ভারতের মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এক টুইটে বলেন, এটি হচ্ছে আস্থা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রতিষ্ঠিত সময়োত্তীর্ণ সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের এই দৃঢ় বন্ধনের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা ইস্যুতে ভারতের আরো সমর্থন চান। নয়াদিল্লির পক্ষ থেকেও এই সঙ্কটের স্থায়ী সমাধানে ঢাকার পাশে থাকার অঙ্গীকার করা হয়। নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য, যোগাযোগ, উন্নয়ন অংশীদারিত্ব, পানি, বিদ্যুৎ, জ্বালানি, প্রতিনিধিত্ব এবং সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে ইতোমধ্যে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।

প্রসঙ্গত, দুই দেশের পঞ্চম যৌথ কনসালটেটিভ কমিশনের বৈঠকে বৈঠকে যোগ দিতে বুধবার দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দিল্লি সফরকালে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে ঢাকার পক্ষে জোরালো সমর্থন প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। এই সময়ে নরেন্দ্র মোদি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ঢাকার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার পর ড. মোমেনের এটাই প্রথম বিদেশ সফর। দিল্লি থেকে পররাষ্ট্রমন্ত্রী শনিবার ঢাকায় ফিরবেন।

-জেডসি