বাংলাদেশ-ভিয়েতনামের সমৃদ্ধি ত্বরান্বিত হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৪৮ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও ভিয়েতনামের পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশের সমৃদ্ধি ত্বরান্বিত হবে। ভিয়েতনাম বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াংয়ের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন স্পিকার।
তিনি আরো বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক সকল ক্ষেত্রে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ ইতোমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর ও মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের পার্লামেন্ট উপকৃত হতে পারে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বর্তমান সরকার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল এবং ২৮টি আইটি পার্ক প্রতিষ্ঠার কাজ হাতে নিয়েছে। যেখানে ভিয়েতনামের বিনিয়োগের সুযোগ রয়েছে।
ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরে ভিয়েতনামের রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংসদ ভবনের স্থাপত্যশৈলীর প্রশংসা করেন। এ সময় তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, অধিবেশন কক্ষ এবং বিভিন্ন লবি পরিদর্শন করেন।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম









