বাংলাদেশে সেরামের ভ্যাকসিন বিক্রি হবে চার ডলারে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রতি ডোজ ভ্যাকসিন বাংলাদেশে ৪ ডলারে বিক্রি করা হবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ডোজ টিকার পেছনে ভারতের চেয়েও ৪৭ শতাংশ টাকা বেশি খরচ করা লাগছে বাংলাদেশকে। ভারতে প্রতি ডোজ টিকার দাম পড়ছে ২.৭২ ডলার।
ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন বাংলাদেশে রপ্তানি করার জন্য যে মূল্যতালিকা নির্ধারণ করা হয়েছে তার ফলে বিশ্বের অন্যান্য নিম্ন ও মধ্যম আয়ের দেশেও ভ্যাকসিনটির দাম কেমন পড়বে তা বোঝা যাচ্ছে।
১৬ কোটিরও বেশি মানুষের এই দেশে প্রাথমিক পর্যায়ে ৩ কোটি টিকা আনতে গত নভেম্বরে ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বাংলাদেশি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার সঙ্গে চুক্তি করে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।
কোভিশিল্ড নামে সেরামের উৎপাদিত ভ্যাকসিনের প্রথম দফার চালান চলতি মাসের ২৫শে জানুয়ারির মধ্যেই দেশে আসবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভ্যাকসিন পৌঁছালে আগামী মাসের প্রথম ভাগেই টিকাদান কর্মসূচি শুরু করা যাবে।
একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রতি ডোজ টিকার দাম পড়তে যাচ্ছে গড়ে ৩ ডলার। যদিও এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বাংলাদেশ সরকার কর্তৃক আনুষ্ঠানিক ঘোষণার আগে কেউই নিজেদের নাম প্রকাশ করতে চাননি।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের সঙ্গে রয়টার্স ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি।
এদিকে ভারত সরকারের সঙ্গে সেরাম ইনস্টিটিউট ২০০ রুপি (২.৭২ ডলার) করে প্রথম দফায় ১ কোটি ১০ লাখ ডোজ টিকা সরবরাহ করার চুক্তি করেছে। সেরামের কাছে এখন পাঁচ কোটি ডোজ টিকার মজুত রয়েছে।
১৩৫ কোটি মানুষের দেশ ভারতে চাহিদা অনুযায়ী টিকার এই মজুদ তুলনামূলকভাবে বেশ কম। ইতোমধ্যে জরুরি ব্যবহারের জন্য ভারতীয় নিয়ন্ত্রকেরা কোভিশিল্ডকে অনুমোদন দিয়েছেন।
নিম্ন আয়ের দেশগুলোতে টিকা সরবরাহের জন্য সেরাম অ্যাস্ট্রাজেনেকা, গেটস ফাউন্ডেশন এবং টিকা বিষয়ক আন্তর্জাতিক জোট-গাভি’র সাথে চুক্তি করেছে। ব্রাজিল সেরামের কাছ থেকে ২০ লাখ ভ্যাকসিন প্রাপ্তির আশা করছে।
উল্লেখ্য, বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২৩ হাজার ৩০২ জন; মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮০৩ জনে।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা



