ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৯:৫১:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

বাংলাদেশের কিশোরীদের বিশাল জয়

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:১১ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

প্রথম খেলাতেই বাংলাদেশের কিশোরীরা হাসলো বিজয়ের হাসি। সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে বড় জয় পেয়েছে বাংলাদেশ।

আজ রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেলে নেপাল অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে ৬-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা।

বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। জোড়া গোল করেছেন অনুচিং মোগিনি। অপর গোলটি করেছেন মনিকা চাকমা। দিনের প্রথম ম্যাচে ভারত ৩-০ ব্যবধানে হারিয়েছে ভুটানকে।

আগামীকাল সোমবার কোনো খেলা নেই। পরদিন মঙ্গলবার দুটি খেলা রয়েছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। আর ভারতের প্রতিপক্ষ নেপাল।

এবারের সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, নেপাল ও ভুটান। দল কম হওয়ায় লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে।

প্রথম ম্যাচে বড় জয় পাওয়ায় ফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ ও ভারত। অবশ্য টুর্নামেন্টের ফেভারিটও এই দুটি দল।