বাংলার মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:২৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। আজ রোববার দুপুরে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারায়। ম্যাচের একমাত্র গোলটি করে বাংলাদেশকে শিরোপা এনে দিয়েছেন শামসুন্নাহার।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আত্মবিশ্বাসী হয়ে ফাইনাল খেলতে নামে বাংলাদেশের কিশোরীরা। গত বৃহস্পতিবারই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিলো তারা। তাই শিরোপা নির্ধারণী ম্যাচের শুরু থেকেই ভারতের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে বাংলাদেশ।
তবে সময় গড়ানোর সাথে সাথে বাংলাদেশের সাথে সমানতালে লড়াই শুরু করে ভারত। কিন্তু কাঙ্খিত গোলের জন্য নিজেদের সেরাটা দেয়ার আপ্রাণ চেষ্টা করছিলো স্বাগতিকরা।
অবশেষে কাঙ্খিত গোলের দেখা পায় বাংলাদেশই। ৪২ মিনিটে আনুচিং মারমার শট গোলরক্ষকের হাত থেকে ফিরে এলে ফিরতি বল বাঁ-পায়ের শটে ভারতের জালে পাঠিয়ে বাংলাদেশকে প্রথম গোলের স্বাদ দেন শামসুন্নাহার। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলার বাঘিনীরা।
১-০ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছিলো বাংলাদেশ। ম্যাচে সমতা আনতে গোলের জন্য মরিয়া ছিলো ভারতও। কিন্তু রক্ষণদূর্গের দক্ষতার কারণে বাংলাদেশকে বড় কোন পরীক্ষায় ফেলতে পারেনি প্রতিবেশীরা।
শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোলের দেখা পয়নি স্বাগতিকরা। ফলে ১-০ গোলের ব্যবধানে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশের কিশোরীরা।
চার দলের এবারের টুর্নামেন্টে গ্রুপ পর্বের তিন ম্যাচই জিতেছিলো বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপালকে ৬-০, ভুটানকে ৩-০ এবং ভারতকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। অন্যদিকে, ভুটানকে ৩-০ গোলে হারানোর পর নেপালকে ১০-০ গোলের বড় ব্যবধানে হারায় ভারত। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায় ভারত।
পুরো টুর্নামেন্টে বাংলাদেশ প্রতিপক্ষের জালে ১৩ গোল দিয়েছে। কিন্তু একটি গোলও হজম করতে হয়নি তাদের। তাই দলগত সাফল্যগুলো বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই রাখলো।
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার










