বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে দানা বাঁধতে চলেছে ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আন্দামানুনিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ দানা বেঁধে গভীর হতে চলেছে।
বুধবার রাতের দিকে সেটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এর নামকরণ করা হতে পারে ‘বুলবুল’। আপাতত লঘুচাপটি বাংলাদেশের খেপুপাড়া থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে। এর প্রভাবে শুক্রবার থেকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল হবে সমুদ্র। মত্স্যজীবীদের তাই বৃহস্পতিবার থেকেই সমুদ্রে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
আবহাওয়া দপ্তর আইএমডি আরো জানিয়েছে, লঘুচাপটি দক্ষিণ পূর্ব ও উত্তর আন্দামান সাগরে অবস্থান করে ঘণ্টায় ১১ কিলোমিটার বেগে পশ্চিম দিকে এগোচ্ছে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর প্রথমে সেটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এবং পরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। আপাতত সেটির পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা ও বাংলাদেশের দিকে এগোনোর আশঙ্কা রয়েছে। তবে ঠিক কোন দিকে যাবে তা নির্ধারণ করা যাবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর।
দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর সাগরের ওপর যত বেশি সময় থাকবে ততই লঘুচাপটির শক্তি বাড়বে। শুক্রবার উপকূলের দিকে এগুনোর সময় ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ঘূর্ণন গতি হতে পারে ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার।
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









