বাংলাদেশের নাগরিকত্ব পেলেন লুসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৫০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার
বাংলাদেশের নাগরিকত্ব পেলেন বৃটিশ নাগরিক লুসি হল্ট। প্রধানমন্ত্রীর আশ্বাসের এক সপ্তাহের মধ্যে অবশেষে আজ সোমবার মিললো তার দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি।
সোমবার আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয়ের সভায় লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে নাগরিকত্ব দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুব শিগগিরই এ ব্যাপারে সরকারি আদেশ জারি করা হবে।
ভিনদেশি লুসি হল্ট বাংলাদেশে ১৫ বছরের মাল্টিপল ভিসা পেলেও এতদিন পাননি দ্বৈত নাগরিকত্ব।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ ফেব্রুয়ারি বরিশাল সফরের সময় আশ্বাস দেন তার দ্বৈত নাগরিকত্বের।
১৯৬০ সালে স্বজনদের সাথে বাংলা দেশে আসেন লুসি হল্ট। কিন্তু স্বজনরা বৃটেনে চলে গেলেও এদেশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানেই থেকে যান লুসি। মাঝে মধ্যে স্বজনদের সাথে দেখা করতে জন্মভুমি ইংল্যান্ডে গেলেও কিছুদিন থেকে আবার ফিরে আসেন। বাংলাদেশে এসে প্রথমে তিনি বরিশালের অক্সফোর্ড মিশনের হোস্টেলে উঠেন।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় যশোরের ফাতেমা হাসপাতালে চিকিৎসা সেবায় অংশ নিয়ে অনেক আহত মুক্তিযোদ্ধাকে সুস্থ করে তুলেন তিনি। জীবনের জৌলুস, আরাম-আয়েশ ও আধুনিকতাকে বিসর্জন দিয়ে লুসি হল্ট বর্তমানে বরিশাল মহানগরীর অক্সফোর্ড মিশনের ছোট্ট একটি ঘরে বসবাস করছেন। জীবনের বাকি সময়টাও এখানেই কাটিয়ে দিতে চান তিনি।
১৯৩০ সালের ডিসেম্বরে জন্ম নেয়া লুসি হল্টের বয়স এখন ৮৭ বছর। বাংলাদেশকে ভালবেসে মৃত্যুর পর এদেশের মাটিতেই সমাধি পেতে চান তিনি। ভিনদেশি লুসি হল্ট সুন্দর বাংলা জানেন, মধুর কণ্ঠে গাইতে পারেন রবীন্দ্র সংগীত ও দেশাত্ববোধক গান। বাংলার মাটিতেই শেষ সমাধি চান লুসি।
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস











