ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ০:৪৮:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

বাংলাদেশের নারী শিক্ষা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:১০ পিএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকারের পদক্ষেপের ফলে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার সারাবিশ্বের প্রশংসা কুড়িয়েছে। এ ক্ষেত্রে আমরা সার্কভুক্ত দেশগুলোর চেয়ে এগিয়ে রয়েছি।



তিনি বলেন, শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। শিক্ষাবান্ধব সরকার উচ্চশিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে অনেকগুলো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে। এগুলোর গুণগত মান ধরে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।



আজ সোমবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তৃতায় এ সব কথা বলেন তিনি।



অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম এ খালেক ও উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী বক্তব্য রাখেন। বাংলাদেশে কানাডার হাইকমিশনার বেনওয়া প্রিফন্টেন সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন।



নাহিদ বলেন, সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী শিক্ষার্থীদের মধ্যে আমরা পার্থক্য করি না। তারা সকলেই আমাদের সন্তান এবং জাতির ভবিষ্যৎ।



তিনি বলেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এ ভাবে তারা বেশি দিন চলতে পারবে না। ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণ, সেবার মনোভাব ও দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের এগিয়ে আসা দরকার।




সমাবর্তনে ৫ হাজার ৮৫৬ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। ৬ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক, ৫ জনকে ভাইস চ্যান্সেলর ও ৪ জনকে চেয়ারম্যান স্বর্ণপদক প্রদান করা হয়।