বাংলাদেশের মেয়েদের নতুন ইতিহাস
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৩৯ পিএম, ৩০ জুন ২০১৮ শনিবার
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ নারী দল। এই নিয়ে টানা ছয়টি ম্যাচ জিতলো তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গতকাল বৃহস্পতিবার আইরিশ নারী দলকে হারিয়ে সিরিজ শুরু করেছিল সালমা-জাহানারারা।
মাত্র কয়েক দিন আগে এশিয়া কাপ জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। আজ শুক্রবার ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে আরেক ইতিহাস গড়লেন তারা। প্রথমবারের মতো সিরিজ জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল
আজ মালাহাইড ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচের খেলায় টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আইরিশরা। আয়ারল্যান্ডের দুই ওপেনার শুরুটা দেখে শুনে খেললেও তৃতীয় ওভারেই আঘাত হানে প্রথম ম্যাচে ৫ উইকেট পাওয়া জাহানারা আলম। শিলিংটনকে বোল্ড করেন মাত্র ২ রানে।আরেক ওপেনার চেসলিয়ার ব্যাটে আসে ৪৭ বলে ৬০ রান।এরপর আইরিশদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন লাউরা ডিলানি। ২৮ বলে ২০ রানের ইনিংস খেলেন ডিলানি। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় ১২৪ রান।
বাংলাদেশের হয়ে ২ উইকেট করে নেন জাহানারা ও নাহিদা আকতার। ১ উইকেট করে পান রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন। ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার শামিমা সুলতানা করেন ৪৯ বলে ৫১ রান। আরেক ওপেনার আয়শা রহমান ৭ রান করে আউট হয়ে গেলে দুই নম্বরে ব্যাট করতে আসা ফারজানা হক হাল ধরেন দলের। তার ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান। ১৯.১ ওভারের সময় ছয় হাঁকিয়ে ম্যাচ জেতান সানজিদা ইসলাম। তার ব্যাটে আসে ৯ বলে ১১ রান। ১৯.১ ওভার ব্যাটিং করে ৪ উইকেটের জয় নিয়ে মাঠা ছাড়ে সানজিদা-জাহানারা।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১ জুলাই।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











