বাংলাদেশের স্বাধীনতার সাজে সেজেছে গুগল
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৬ মার্চ ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
আজ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। এতে দেশের জাতীয় পতাকা প্রদর্শিত হচ্ছে। ডুডলে ক্লিক করলে স্বাধীনতা সম্পর্কিত নানা তথ্য জানা যাচ্ছে।
গুগল ডুডল হলো গুগল কর্তৃক ডিজাইনকৃত কোনো বিশেষ দিন, বিশেষ ঘটনা, অর্জন বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্ম-মৃত্যুবার্ষিকী স্মরণ করতে গুগলের প্রধান পাতায় তাদের লোগোর পরিবর্তে ব্যবহৃত শিল্পসম্মত লোগো। যেটি কোনো বিশেষ দিনে গুগলের প্রধান পাতায় তাদের নিজস্ব লোগোর পরিবর্তে ব্যবহার করা হয়।
গুগলের হোমপেজে প্রবেশ করলেই শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা সম্বলিত একটি বিশেষ ডুডল। নীল-সাদা আকাশে লাল-সবুজের পতাকা ঢেউ খেলে উড়তে দেখা গেছে। যার নিচেই ইংরেজিতে গুগল লেখা রয়েছে।
ডুডলের ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৫’। এতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস ও সংশ্লিষ্ট ইতিহাসসংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।
২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের সম্মানে ডুডল তৈরি করে গুগল।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


