বাংলার কিশোরীদের প্রসংশায় ক্রিকেটাররা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৪৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার
সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জেতায় বাংলাদেশের কিশোরীদের প্রশংসায় মুখরিত সারাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলার বাঘিনীদের প্রশংসায় জোয়ারে ভাসাচ্ছেন সবাই।
গতকাল রোববার ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রশংসায় ভাসাচ্ছেন শামসুন্নাহার-মারিয়া মান্ডাদের। বাদ যাননি ক্রীড়াঙ্গনের সেরা তারকারাও। মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদসহ অনেকেই এই তারকাদের প্রশংসা করেছেন।
দেশের সেরা ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজের ফেসবুকে লিখেছেন, ‘ভারতকে হারিয়ে আজ অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। কত বাধা পাড়ি দিয়ে এসে নিজেকে একজন চ্যাম্পিয়ন হিসেবে তৈরি করা যায়, তা এই বিজয়ী মেয়েদের জীবনগল্পের প্রতিটি প্যারাতে লেখা।’
অনূর্ধ্ব-১৫ দলকে শুভেচ্ছা জানাতে গিয়ে বাংলাদেশে জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘বাংলাদেশের মেয়েদের অসাধারণ এক শিরোপা অর্জন! মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে জানাই প্রাণঢালা অভিনন্দন।’
সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তার স্ট্যাটাসে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। গ্রেট জব মেয়েরা। তোমাদের জন্য আমরা গর্বিত।’
অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের এমন সাফল্যে দারুণ খুশি টেস্ট দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। বাংলাদেশ দলের এই ব্যাটিং কাণ্ডারি বলেন, ‘ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় মেয়েদের জানাই অভিনন্দন।’
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











