ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১৩:২০:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

বাংলার বাঘিনীদের অভিনন্দন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের দশরথের রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

সোমবার তাদের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরো টুর্নামেন্টজুড়ে অপরাজিত থাকার পাশাপাশি আসরে ৫ ম্যাচ থেকে মোট ২৩ গোল আদায় করে নিয়েছিল বাঘিনীরা। বিপরীতে হজম করেছে কেবল ১ গোল। সেটিও জমজমাট ফাইনালে।

ইতিহাস গড়ার পথে এ দিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশের নারীরা।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ১৩তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দিলেন সুপার সাব শামসুন্নাহার জুনিয়র। এর ৫ মিনিটি পর ম্যাচে বাঘিনীদের দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন শ্রীমতি কৃষ্ণা রানি সরকার। প্রতিপক্ষের ভুল পাস থেকে বল পেয়ে সেটি জালে জড়াতে কোনো ভুলই করেননি কৃষ্ণা।

তবে ম্যাচের ৭০তম মিনিটে ১ গোল হজম করে বসে বাংলাদেশ। নেপালের আনিতা বাসনেতের গোলে ২-১ ব্যবধান কমায় স্বাগতিকরা।

এর ছয় মিনিট পর কাউন্টার অ্যাটাকে গোল করে বসেন কৃষ্ণা। এই বাঘিনীর ম্যাচে নিজের জোড়া গোলে বাংলাদেশ সাফের শিরোপা জিতে ৩-১ ব্যবধানে।