বাইকে চড়ে বিশ্বপর্যটক এলেনা এলেন সাতক্ষীরায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার
আন্দ্রেয়া, এলেনা, ইলেরি। ছবি: সংগৃহিত।
তিন দিন আগে বাইকে চেপে সাতক্ষীরার মাটিতে পা রেখেছেন রোমানিয়ার তরুণী এলেনা। তিনি ছাড়াও তার ইতালি ও রোমানিয়ান দুই বন্ধু সাতক্ষীরায় এসে মিলিত হয়েছেন। এখন তারা সাতক্ষীরা শহরের অদূরে বিণেরপোতা এলাকায় একটি বেসরকারি সংস্থার কার্যলায়ে অবস্থান করছেন।
এক মাস আগে ইতালী থেকে ৭ হাজার ৩শ কিলোমিটার পথ মোটরসাইকেল চড়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসেছেন এলেনার বন্ধু আন্দ্রেয়া। তারপর আসেন এলেনা।
এলেনা একজন পর্যটক। পুরো বিশ্বটা একবার ঘুরে দেখার আগ্রহ তার। এ পর্যন্ত মোট ২৯টি দেশ ভ্রমণ করেছেন তিনি। সব শেষ ভারত থেকে বাংলাদেশে এসেছেন এই তরুণী। আজ মঙ্গলবার বিকেলে এলেনা ও আন্দ্রেয়ার আহ্বানে তাদের ইতালীয়ান বন্ধু ইলেরিও ভারত থেকে বোম্বাই স্থলবন্দর হয়ে সাতক্ষীরা এসেছেন।
বাংলাদেশে আসার অনুভূতি নিয়ে রোমানিয়ার বাসিন্দা এলেনা বলেন, ‘আমি একজন বিশ্ব ভ্রমণকারী। দীর্ঘ তিন বছর ধরে ভ্রমণ করছি। ইতোমধ্যে বিশ্বের ২৯টি দেশ আমি ভ্রমণ করেছি। বাংলাদেশের সংস্কৃতি আমাকে মুগ্ধ করেছে। এখানকার সবকিছু পর্যবেক্ষণ করছি।’ এখানে কিছু করা যায় কিনা সে বিষয়টি নিয়ে তিনি ভাবছেন।
এলেনা জানান, ২৯ টি দেশ ভ্রমণের মধ্যে তার মূল লক্ষ্য ছিল বাংলাদেশে আসা। তিনি পেশায় একজন নাট্যকার ও রোমানিয়ার স্বাস্থ্যকর্মী। তার এক মাসের ভিসা রয়েছে আগামী ১৫ দিন এখানে থাকার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি।
আন্দ্রেয়া জানান, কাকলি নামে একটি অসহায় মেয়েকে শিক্ষা সহায়তা করতেন তিনি। মূলত কাকলিকে উদ্দেশ্য করে বাংলাদেশে আসা। তার আহ্বানে তার অপার বন্ধু রোমানিয়ার বাসিন্দা এলেনা বাংলাদেশে এসেছেন।
বাংলাদেশের সংস্কৃতি তার খুব ভালো লেগেছে। এখানকার মানুষের অতিথি আপ্যায়নে তিনি মুগ্ধ হয়েছেন। জীবনে কখনো সুযোগ পেলে আবারও তিনি বাংলাদেশ ঘুরতে আসবেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


