ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ৪:৪২:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বাইডেন প্রেসিডেন্ট হলে ৪ বছরেও করোনার টিকা পাবেন না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে আগামী চার বছরেও করোনাভাইরাসের টিকা পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘জো বাইডেন প্রেসিডেন্ট হলে আপনারা পরবর্তী চার বছরেও ভ্যাকসিন পাবেন না। এফডিএ এটা কোনোদিন অত তাড়াতাড়ি অনুমোদন দেবে না।’

ট্রাম্পের দাবি, ‘আমলাতন্ত্র লাখ লাখ জীবন ধ্বংস করে দেবে।’

হারার পর ট্রাম্প কয়েক দিন ধরেই ‘আজগুবি’ সব কথা বলে যাচ্ছেন। ভোটে কারচুপির যে অভিযোগ তুলেছেন তার পক্ষে এখন পর্যন্ত শক্ত কোনো প্রমাণই দেখাতে পারেননি। ফেইসবুক, টুইটারে স্ট্যাটাস দিচ্ছেন। কখনো এক নাগাড়ে ফক্স নিউজের বিভিন্ন ভিডিও ক্লিপ শেয়ার করছেন।

হারের পর ট্রাম্প শিবির বিভক্ত হয়ে পড়েছে। স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং জামাতা জারেদ কুশনার আগেই হার মেনে নেয়ার পরামর্শ দেন। এই তালিকায় পক্ষে-বিপক্ষে যোগ দিয়েছেন আরও অনেকে।

নিজস্ব সূত্রের তথ্য উল্লেখ করে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, দুইজন তাকে ফলাফল মেনে নিতে বললেও তার প্রাপ্তবয়স্ক ছেলেরা লড়াই চালিয়ে যেতে বলেছেন।

ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ দুই ব্যক্তি সংবাদমাধ্যমটিকে বলেন, প্রেসিডেন্টের জামাতা এবং স্ত্রী ব্যক্তিগত আলাপে ট্রাম্পকে বলেছেন হার মেনে নেয়ার সময় এসেছে।

কিন্তু ট্রাম্পের বড় দুই ছেলে ডোনাল্ড জুনিয়র এবং এরিক তাদের জোটসঙ্গীদের মামলার দিকে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

-জেডসি