ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১৩:১৯:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেখ হাসিনার

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সময় বুধবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইর্য়কে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে যুক্তরাষ্ট্রের মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রী।

পরে হোটেল লটেতে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বাইডেন ও তার স্ত্রী। এ সময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

তবে তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি পররাষ্ট্রমন্ত্রী। ওই সময় প্রধানমন্ত্রী জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বলেও জানান আব্দুল মোমেন। সূত্র: বাসস।