বাইডেনকে বিজয়ী ঘোষণা করলেন পেলোসি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের বিজয় ঘোষণা করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।একই সঙ্গে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ায় তিনি উল্লাস প্রকাশ করেছেন। তিনি প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটদের কাছে লেখা এক চিঠিতে স্বীকার করেছেন এবারে নির্বাচন ছিল চ্যালেঞ্জিং।
এদিকে, ভোট গণনায় স্থানীয় সময় বুধবার বিকেলের দিকেই সবচেয়ে বেশি ভোট পাওয়ার রেকর্ড গড়েন বাইডেন। দুপুর ২ টা ৩৮ মিনিট পর্যন্ত ভোটের হিসেব তুলে ধরে বার্তা সংস্থা এপি জানায়, এ সময় পর্যন্ত ডেমোক্রেটিক প্রার্থীর ভোট পড়েছে ৭ কোটি ৩ লাখ ৩০ হাজার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট প্রার্থীর এটা সর্বোচ্চ ভোট প্রাপ্তি।
ভোট পাওয়ায় এর আগের রেকর্ডটি ছিল বাইডেনেরই সতীর্থ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার। ফেডারেল ইলেকশন কমিশনের হিসেব মতে, ২০০৮ সালের নির্বাচনে ডেমোক্রেটিক এই রাজনীতিক ভোট পেয়েছিলেন প্রায় ৬ কোটি ৯৫ লাখ।
বাইডেনের ভোটের সংখ্যা এরই মধ্যে আরও বেড়েছে। বাংলাদেশ সময় বুধবার সকাল ১০ টা পর্যন্ত ৪৫টি অঙ্গরাজ্যের হিসেবে দেখা গেছে বর্ষীয়ান এই প্রার্থীর ভোট ৭ কোটি ২১ লাখ ছাড়িয়েছে, যা মোট ভোটের ৫০.৩৩ শতাংশ। তখন রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের ভোট ছিল ৬ কোটি ৮৭ লাখ, ৭৪ হাজার।
ভোট সংখ্যায় এগিয়ে থাকার পাশাপাশি ইলেক্টোরাল কলেজে অনেক এগিয়ে বাইডেন। এখন পর্যন্ত পাওয়া ৪৭৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ২৬৪টি গেছে তার ঘরে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ইলেক্টোরাল।
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্টের আসনে বসতে ৫৩৮টি ইলেক্টোরালের মধ্যে দরকার দুই-তৃতীয়াংশ, ২৭০টি।
এখন পর্যন্ত ঝুলে আছে পাঁচটি অঙ্গরাজ্যের ফল। এসব রাজ্যের ৮৭টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ছয়টি পেলেই ট্রাম্পকে হটিয়ে ক্ষমতায় বসবেন ৭৭ বছর বয়সী বাইডেন।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








