বাইডেনের বিজয় নিশ্চিত হলে হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার
বাইডেনের বিজয় নিশ্চিত হলে হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, মার্কিন নির্বাচনে জো বাইডেনের বিজয় সরকারিভাবে নিশ্চিত করা হলে তিনি হোয়াইট হাউস ত্যাগ করবেন। একই সময় তিনি নির্বাচনে ভোট জালিয়াতির কথাও পুনর্ব্যক্ত করেন। খবর এএফপি’র।
ট্রাম্প ভোট জালিয়াতির যুক্তিহীন অভিযোগ তুলে এ নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকার করে তাতে বাধা দেয়ার নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেন এবং এ ব্যাপারে তিনি যুক্তরাষ্ট্রের আদালতে ভিত্তিহীন আইনগত চ্যালেঞ্জ করেন যা বিচারক নাকচ করে দেন।
যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের নির্বাচনের পর থেকে সাংবাদিকদের করা তার প্রথম প্রশ্নগুলোর উত্তরে বলা হয়, আগামী ২০ জানুয়ারি বাইডেনের অভিষেকের আগে ট্রাম্প কেবলমাত্র এক মেয়াদে দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট এমন পদক্ষেপ মেনে নেয়ার কাছাকাছি চলে এসেছেন।
ইলেক্টোরাল কলেজ বাইডেনের বিজয় নিশ্চিত করলে তিনি হোয়াইট হাউস ত্যাগ করবেন কি-না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘অবশ্যই তখন আমি হোয়াইট হাউস ছেড়ে চলে যাবো এবং আপনারা তা জানবেন।’
তিনি বলেন, তবে ‘এক্ষেত্রে তারা ভুল করলে তা মেনে নেয়ার বিষয়টি অনেক কঠিন হবে।’
তিনি বলেন, ‘আমি মনে করি এখন এবং ২০ জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে আরো অনেক কিছু ঘটবে।’
হোয়াইট হাউসের বিজয়ী নির্ধারণ করা ইলেক্টোরাল কলেজ বাইডেনের বিজয় সার্টিফাই করতে আগামী ১৪ ডিসেম্বর বৈঠকে বসবে। কেননা, ৩ নভেম্বরের মার্কিন নির্বাচনে বাইডেন ইলেক্টোরাল কলেরজের ৩০৬ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ট্রাম্প ইলেক্টোরাল কলেজের ২৩২ ভোট পেয়েছেন। এবারের নির্বাচনে পপুলার ভোটেও বাইডেন ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন।
থ্যাঙ্কস গিভিং হলিডে উপলক্ষে ভিডিও লিংকের মাধ্যমে সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প আবারো কোন প্রমাণ দেয়া ছাড়াই বলেন, ‘এ নির্বাচন জালিয়াতিপূর্ণ ছিল।’
এক দিন আগে তিনি টুইটার বার্তায় বলেন, ‘এ নির্বাচন শতভাগ জালিয়াতিপূর্ণ ছিল। বুধবার তিনি এ নির্বাচন বিষয়ে ঘুরে দাঁড়াতে তার রিপাবলিকান দলের সমর্থকদের প্রতি আহ্বান জানান।
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











