বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান, ট্রাম্পের জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ এএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। ফাইল চিত্র।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেয়ার আর মাত্র কয়েকদিন বাকী। এ অবস্থায় নিরাপত্তা জোরদারে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থায় জারি করেছেন। একইসঙ্গে তিনি নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় সহায়তা করতে কেন্দ্রীয় সংস্থাগুলোকেও নির্দেশ দিয়েছেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলা হয়, আজ (সোমবার) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় ১১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় সহায়তা করার কথা বলেছেন।
তবে দেশটির ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে জরুরি অবস্থা জারি করেননি।
সাধারণত প্রেসিডেন্টরা কোন দুর্যোগ মোকাবেলায় সহায়তার লক্ষ্যে জরুরি অবস্থা জারি করে থাকেন।
কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় মার্কিন কর্তৃপক্ষ বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০ জানুয়ারি বাইডেন শপথ নেবেন। এ দিন পর্যন্ত হোয়াইট হাউস ও কংগ্রেসের আশেপাশের সকল দোকানপাট, প্রশাসনিক ভবনসহ পাবলিক ক্যাটারিং বন্ধ থাকবে।
এছাড়া পেন্টাগণকে ওয়াশিংটন ডিসিকে রক্ষায় ১৫ হাজার ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের ক্ষমতা দেয়া হয়েছে।
গত ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনকালে পার্লামেন্ট ভবনে সশস্ত্র হামলা চালায় ট্রাম্পের উগ্র সমর্থকরা। এ সময়ে সংঘর্ষে একজন বিক্ষোভকারী প্রাণ হারায়।
পরে আরো তিনজন মারা যায়।
এদিকে করোনা ভাইরাসের তান্ডবের কারণে বাইডেনের শপথ অনুষ্ঠান ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে না।
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









