বাগেরহাট : ৯ উপজেলায় নারী আসনে ভোট ২৯ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৪৫ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার
বাগেরহাটের নয়টি উপজেলায় সংরক্ষিত নারী আসনের ২৫টি নারী সদস্য পদে আগামী ২৯ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন অফিসে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানান, তফসিল অনুযায়ী, ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৮ জানুয়ারি প্রার্থী বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। কারো প্রার্থিতা বাতিল হলে ২২ জানুয়ারি আপিল করতে পারবেন। একই দিন আপিলের নিষ্পত্তি করা হবে। ২৯ জানুয়ারি সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা শেষে প্রতিটি কেন্দ্রে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশন কর্তৃক সারা দেশের উপজেলা পরিষদে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে পরিপত্র জারি করা হয়েছে। তার আলোকে বৃহস্পতিবার জেলার নয়টি উপজেলায় ২৫টি পদের নির্বাচন সম্পন্ন করতে তফসিল ঘোষণা করা হয়।
এ নির্বাচনে জেলায় ৭৫টি ইউনিয়নে সংরক্ষিত নারী ওয়ার্ডের ২২৫ জন ও তিনটি পৌরসভার সংরক্ষিত নারী ওয়ার্ডের নয়জনসহ মোট ২৩৪ জন নারী ভোটার রয়েছেন। এদের ভোটে ২৫ জন সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য নির্বাচিত হবেন। এ নির্বাচনে উপজেলা ও পৌরসভার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নারী ভোটাররাই কেবল ওই ওয়ার্ডের প্রার্থী হতে পারবেন। নয়টি উপজেলায় একটি করে কেন্দ্র থাকবে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে।
২৫টি আসনের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় চারটি, ফকিরহাটে তিনটি, মোল্লাহাটে দুটি, কচুয়ায় দুটি, মোড়েলগঞ্জে ছয়টি, রামপালে তিনটি, মোংলায় দুটি ও শরণখোলা একটি আসন রয়েছে। ইতোমধ্যে প্রত্যেক উপজেলার ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











