বাঙালি বীরের জাতি: ডা. দীপু মনি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলা ভাষাকে নিজের মত করে পেতে আমাদের প্রাণ দিতে হয়েছে। বাঙালি বীরের জাতি। লড়াই করেই এ জাতি ভাষার অধিকার ও স্বাধীনতা অর্জন করেছে। তাই ভাষার মাসে এর ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডেও অংশগ্রহণ করতে হবে। শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। শরীর চর্চা-ক্রীড়া তাই জ্ঞানচর্চার অবিচ্ছেদ্য অংশ। এগুলো মনের দরজা-জানালা খুলে দেয়।
আজ বুধবার ঢাকায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা শেফালীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, বার্ষিক ক্রীড়া কমিটির আহবায়ক প্রফেসর জিনুন নাহার এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নাজমা শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।
দীপু মনি বলেন, আমরা শিক্ষার মান আরো উন্নত করে দেশকে এগিয়ে নেবো। তোমাদের ভবিষ্যতের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আরো অনেক দূর যেতে হবে।
তিনি বলেন, সত্যিকারের জ্ঞান অর্জন করে ভাল মানুষ হিসেবে নিজেদের তৈরি করতে হবে। সততা, দেশপ্রেম, নৈতিকতা-এই বোধগুলো নিজেদের মধ্যে জাগ্রত করতে হবে। সোনার বাংলা গড়তে হলে আমাদের আরো সোনার মানুষ প্রয়োজন।
পরে শিক্ষামন্ত্রী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







