বাঙালির গর্বের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ৪ মে ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাঙালির গর্বের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, ‘ভাষা আন্দোলন, ছয় দফা দাবী, ৭ মার্চের ভাষণ, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা- সবই বাঙালির গর্বের বিষয়। এসব গর্বের কাছে বাঙালিদের বারবার ফিরে আসতে হবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও প্রাসঙ্গিকভাবেই স্মরণ করতে হবে।’
স্পিকার আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে ইজাজ আহমেদ মিলন রচিত ‘বিশ্বযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ: অপরাজেয় মেজর আফসার’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
এসময় তিনি ‘বিশ্বযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ: অপরাজেয় মেজর আফসার’ বইটির মোড়ক উন্মোচন করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যপ্রকাশ প্রকাশনীর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম স্বাগত বক্তব্য এবং কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি শুভেচ্ছা বক্তব্য রাখেন।
গ্রন্থ বিষয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব হারুন হাবিব এবং বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাঙালী বীরের জাতি। এ জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে এবং সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। তাই, আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সম্পৃক্ত করতে সবাইকে সচেষ্ট হতে হবে।
তিনি বলেন, ‘বিশ্বযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ: অপরাজেয় মেজর আফসার’ বইটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। মেজর আফসার সাড়ে চার হাজারেরও অধিক মুক্তিযোদ্ধা সংগ্রহ করে ‘আফসার বাহিনী’ গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধে পাক-হানাদারদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন। পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকে তুলে ধরতে এই গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্পিকার বলেন, বঙ্গবন্ধু বাঙালির অধিকার প্রতিষ্ঠায় কখনো আপোষ করেননি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি গর্বিত পিতার সন্তান হিসেবে কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি ও তার পরিবারবর্গকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে ময়মনসিংহের ভালুকা থেকে আগত ‘আফসার বাহিনী’র বীর মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











