বাজারে আজ ক্রেতার দেখা নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৪৮ পিএম, ১২ অক্টোবর ২০১৮ শুক্রবার
রাজধানীর বাজারে সবজি, মাছসহ অন্যান্য পণ্যের যথেষ্ট সরবরাহ থাকলেও বাজারে আজ ক্রেতার দেখা নেই। সপ্তাহের শেষ দিন হওয়ায় বাজার জমছেনা বলে জানান বিক্রেতারা।
আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, সেগুনবাগিচা এবং শান্তিনগরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় বিক্রেতারা অলস সময় পার করছেন। কথা হয় হাজীপাড়ার সবজি ব্যবসায়ী রিন্টুর সাথে। তিনি বলেন,বাজারে এখন সবজির পর্যাপ্ত সরবরাহ। কিন্তু সপ্তাহের শুরু থেকেই ক্রেতার দেখা নেই। আজকে আরও কম। এভাবে চললে আমরা ক্ষতির মধ্যে পড়ব।
বাজারে সবজির দাম আগের মতই। বিভিন্ন সবজির মধ্যে ফুলকপি ৫০-৬০ টাকা , শিম ৯০-১০০ টাকা, পাকা টমেটো ১০০-১১০ টাকা , গাজর ৯০-১০০ টাকা কেজি , ,মুলা ৫০-৬০ টাকা , বেগুন ৪০-৫০ টাকা, উস্তা ৫০-৬০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁকরোল, চিচিঙ্গা, পটল, ঢেঁড়স, ধুনদল ও ঝিঙা ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ ৪০-৫০ টাকা, পেঁপে ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা পোয়া (২৫০ গ্রাম)।
বাজারে মাছের মধ্যে রুই ও কাতলা ২৩০-৩০০ টাকা, বড় আকারের চিংড়ি প্রতি কেজি এক হাজার টাকা, মাঝারি আকারের ৭০০-৭৫০ ,তেলাপিয়া ১২০-১৪০ টাকা, কই ১৬০-১৭০ , পাঙ্গাশ ১০০-১৩০, নলা ১২০-১৩০ টাকা এবং সরপুঁটি ১৩০ টাকায় বিক্রি হয়েছে।
খামারের মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩৫ -৩৬ টাকা। আর দেশি মুরগির ডিম মিলছে প্রতি ডজন ১৮০ টাকায়।
বাজারভেদে ব্রয়লার মুরগি ১৩০-১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাকিস্তানি কক ২২০ থেকে ২৪০ টাকা এবং দেশি মুরগি ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৪৫০-৫০০ টাকা, খাসির মাংস ৭৮০ টাকা, ছাগলের মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










