বাজারে আবারও ঝাঁজ ছড়াচ্ছে পেঁয়াজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দুই দিনের ব্যবধানে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। ফলে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা। রোববার দিনাজপুরের হিলি স্থলবন্দরে এমন দৃশ্য দেখা যায়।
তবে আমদানিকারকদের দাবি, ভারতে পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য বেঁধে দেওয়ায় দাম বাড়ছে।
এদিকে ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজায় টানা সাত দিন আমদানি বন্ধ থাকা, ভারতে দাম বৃদ্ধি ও নতুন করে ডলার সংকটে ব্যাংকগুলো চাহিদামতো এলসি (লেটার অব ক্রেডিট) না দেওয়ার প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরের পেঁয়াজের বাজারে।
আমদানিকারকরা জানান, পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়েছে ভারত সরকার। প্রতি মেট্রিক টন পেঁয়াজের রপ্তানি মূল্য ন্যূনতম ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। যা গতকাল রোববার থেকেই কার্যকর শুরু হয়েছে।
সরেজমিনে হিলি স্থলবন্দরে দেখা যায়, পূজার ছুটি শেষে বৃহস্পতিবার হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ শনিবার বন্দরে বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকা কেজিতে আর গতকাল রোববার সেই পেঁয়াজ বিক্রি হয়েছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দরের কয়েকজন ব্যবসায়ীরা বলেন, ‘হিলিতে হঠাৎ পেঁয়াজের দাম বেড়েছে। দাম বাড়ায় আমরা বিপাকে পড়েছি। ৬০ টাকার পেঁয়াজ এখন কিনতে হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা দিয়ে। ’
হিলি স্থলবন্দরের আমদানিকারক-রপ্তানিকারক সংগঠনের সভাপতি হারুন উর রশীদ হারুন জানান, ভারতের এই সিদ্ধান্তের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম আরো বাড়বে। ভারতে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে পেঁয়াজের ক্ষেত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে কয়েক দিন ধরেই ভারতের মোকামগুলোতে পেঁয়াজের দাম ঊর্ধমুখী।
তিনি আরও বলেন, পূজার ছুটির মধ্যে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







