ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১২:২৬:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

বাজারে উঠেছে নতুন আলু, কেজি ১৫০ টাকা!

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

বাজারে উঠেছে নতুন আলু, কেজি ১৫০ টাকা!

বাজারে উঠেছে নতুন আলু, কেজি ১৫০ টাকা!

আলুর বাজারে চলছে আগুণ! পুরো মাস ধরেই বেশ ঝাঁঝালো আনুর বাজার। দাম বৃদ্ধির পর লাগাম টেনে ধরা গেলেও ফেরানো সম্ভব হয়নি আগের দামে। তবে ক্রেতা-বিক্রেতারা আশায় বুক বেঁধেছিল নতুন আলু বাজারে আসলে হয়তো দাম কমবে। তাদের সে আশায়ও গুড়ে বালি। 

বাজারে নতুন আলু চলে এসেছে। কিন্তু দাম কমার নাম-গন্ধও নেই। বরং চলমান বাজারদরে নতুন আলুর দাম তিনগুন বেশি। ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে নতুন আলু। 

আজ রাজধানীর খিলগাঁও, শাহজাহানপুর, মালিবাগ, শান্তিনগর, মগবাজার, রামপুরা কাঁচাবাচারসহ অধিকাংশ বাজারে পুরাতন আলুর পাশাপাশি নতুন আলু উঠেছে। দাম বেশি হওয়ায় কম করে দোকানে তুলেছেন বিক্রেতারা। দাম বেশির কারণে বিক্রিও কম। এক বা আধা কেজির বেশি কেই কিনছেন না।

অন্যদিকে আলু উৎপাদনে শীর্ষ জেলা মুন্সীগঞ্জে আলুর দাম এখনও নিয়ন্ত্রণে আসেনি। হিমাগার গেট, পাইকারি ও খুচরা বাজার কোথাও সরকার নির্ধারিত মূল্যের বাস্তবায়ন নেই। তাই জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে।


দাম বেশি হওয়ায় কম করে দোকানে তুলেছেন বিক্রেতারা। দাম বেশির কারণে বিক্রিও কম। এক বা আধা কেজির বেশি কেই কিনছেন না।

মালিবাগ বাজারের বিক্রেতা মিলন মিয়া জানান, পুরাতন আলু ৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। ক্রেতাদের আগ্রহ পুরাতন আলুতে বেশি। একদিন আগে তিনি ১০ কেজি নতুন আলু তুলেছেন। দুই দিনে বিক্রি হয়েছে অর্ধেক।

এদিকে ক্রেতারা বলছেন, এত দাম আলুর এর আগে কখনো দেখিছে কিনা মনে পড়ে না। দাম কমলে কিনবো। এখন অপেক্ষায় থাকি দআম কমার।