বাজারে দাম বাড়তি : বৈরি আবহাওয়াকে দুষছেন বিক্রেতারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:১৫ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার
সপ্তাহের শেষ কর্মদিবসে আজ বৃহস্পতিবার রাজধানীর বাজারে সব কিছুর দাম বাড়তির দিকেই। দাম কমার কোন লক্ষণ নেই।
সব্জির দাম এখনও কমেনি। বৃষ্টি বাদল-বৈরি আবহাওয়াকে দাম বাড়ার হেতু হিসেবে বলছেন ব্যবসায়ীরা। সব্জি উত্তরবঙ্গ থেকে কমও আসছে বলে জানান তারা। অথচ বাজারে পর্যাপ্ত সব্জির মজুদ দেখা গেল।
কাঁচা মরিচের দাম আগের মতই বাড়তি। প্রতি কেজি কাঁকড়ল ৫০ টাকা, বেগুন ৫০ থেকে ৫৫ টাকা, শসা ৫০ টাকা, ঢেঁড়স, পটল ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, গাজর ৫০ টাকা, করল্লা ৫৫, চিচিঙ্গা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। আমদানিকৃত পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়।
চালের বাজারও সব্জির বাজারের দামের উত্তাপকেও ছাড়িয়ে গেছে। রাজধানীর খুচরাবাজারে মোটা চাল ইরি/স্বর্ণা প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা, মাঝারি মানের চাল পাইজাম/লতা ৫০ থেকে ৫৫ টাকা ও সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৬০ থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হয়। কিন্তু গত সপ্তাহে মোটা চাল ইরি/স্বর্ণা প্রতি কেজি ৩৮ থেকে ৪২ টাকা, মাঝারি মানের চাল পাইজাম/লতা ৪৭ থেকে ৫৪ টাকা ও সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৫৮ থেকে ৬৬ টাকা কেজি দরে বিক্রি হয়।
ফার্মের লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়। হাঁসের ডিম পাওয়া যাচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকায়। ৪৯০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৪০ থেকে ৭৫০ টাকায়। লাল কক মুরগির ২০০-২২০ টাকায়, ব্রয়লার মুরগি ১৫০ -১৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মাছের বাজারে, প্রতিকেজি রুই ও কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৫০-১৬০ টাকা, শিং মাছ আকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৬০০ টাকা, পাঁচমিশালী ৪০০ থেকে ৫০০ টাকা, কাচকি মাছ ২৪০-২৫০ টাকা, টাকি মাছ ৩৫০ টাকা, চিংড়ি মাছ আকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










