ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৫:২০:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

বাজারে মাছের দাম বাড়তি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২২ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার

আজ মঙ্গলবার। ঈদের পর কর্মব্যস্ততাময় একটি দিন। ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। রাজধানীর কাঁচাবাজার এখনও জমে উঠেনি। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সব কিছুর দাম কম হলেও মাছের দাম বাড়তির দিকে।

 

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সবজির সরবরাহ কম। বিক্রেতারা বলেন, ঈদ হওয়ার কারণে বড় কোন চালান আসছেনা,ক্ষতি হওয়ার ভয়ে। তাই আশপাশের এলাকা থেকেই আপাতত সবজির যোগান দেওয়া হচ্ছে। বেগুন ৪০-৪৫ টাকা, শসা ৪৫ থেকে ৫০ টাকা, ঢেঁড়স, পটল, কাঁকড়ল ৪০ থেকে ৪৫ টাকা, বরবটি ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, গাজর ৪৫ টাকা, করল্লা ৪০ থেকে ৪৫, চিচিঙ্গা ৪০ থেকে ৪৫ টাকা কেজি ,কাঁচা মরিচ ৪০ -৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল শাক, সবুজ ডাটা শাক, পাট শাক, কলমি শাক ১০-১৫ টাকা আটি, পুঁইশাক ও লাউ শাক বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা আটি।

 

চালের বাজারে গিয়ে দেখা যায়, নাজির ৫৮ থেকে ৬৪ টাকা, মিনিকেট ৬৪ থেকে ৬৬ টাকা, পাইজাম ৪৮ থেকে ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে। মসুরের ডাল ৮৫ থেকে ১০০ টাকা, মুগের ডাল ১০০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ বাজার ও মানভেদে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩৫ টাকা কেজি।

 

বাজারে প্রতি হালি ফার্মের মুরগির ডিম ২৭-২৮ টাকা ও হাঁসের ডিম পাওয়া যাচ্ছে ৩৫ টাকায়। মাংস ব্যবসায়ীরা ৪৯০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৪০ থেকে ৭৬০ টাকায়। লাল কক মুরগির ২০০-২২০ টাকায়, ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

 

মাছের বাজারে সরবরাহ কম থাকার কারণে দাম বেড়েছে সব মাছের। প্রতিকেজি রুই ও কাতলা ৩০০ টাকা থেকে ৩৪০ টাকা, তেলাপিয়া ১৫০-১৮০ টাকা, শিং মাছ আকারভেদে ৪০০ থেকে ৬৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, পাঁচমিশালী ৩০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।