ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৪:১৪:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

বাজেটে বরাদ্দ প্রস্তাব উত্থাপন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১১ পিএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ অধিবেশনে নতুন অর্থবছরের বাজেটে বরাদ্দ প্রস্তাব উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টা ৫ মিনিটে সংসদ অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে ২০২০-২১ সালের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর আনীত ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। অধিবেশনের একপর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য তিন হাজার ৮৩৯ কোটি টাকা ও মন্ত্রিপরিষদ বিভাগের জন্য ২৫৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন প্রধানমন্ত্রী।

এরপর একে একে অন্য মন্ত্রীরা তাঁদের স্ব স্ব মন্ত্রণালয়ের প্রস্তাব উত্থাপন করেন। কণ্ঠভোটে সেসব প্রস্তাব গ্রহণ করা হয়। সর্বশেষ নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে বাজেট পাস হবে বলে জানা গেছে।

করোনা পরিস্থিতির মধ্যে সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে কঠোর স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয় গত ১০ জুন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১১ জুন সংসদে বাজেট পেশ করেন। আজ বাজেট পাসের পর অধিবেশন মূলতবি করা হবে।

-জেডসি