বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরার আকস্মিক ইন্তেকালে জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার হঠাৎ করে তার তীব্র মাথাব্যথা দেখা দিলে দ্রুত তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা এখনো তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানাননি।’
বিসিএস ৩৬তম ব্যাচের একজন দক্ষ ও সম্ভাবনাময় প্রশাসন ক্যাডার কর্মকর্তা ছিলেন ফেরদৌস আরা। কর্মজীবনের সূচনা হয় সহকারী কমিশনার হিসেবে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে। সততা, কর্মনিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি অল্প সময়েই প্রশাসনিক মহলে সুনাম অর্জন করেন।
২০২৫ সালের ৯ জানুয়ারি তিনি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। স্বল্প সময়ের দায়িত্বকালেও তিনি সরকারি সেবাকে জনদোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
ফেরদৌস আরার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও তার জন্ম ঢাকায়। পারিবারিক জীবনে তিনি ছিলেন স্নেহশীল স্ত্রী ও আদর্শ মা। তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। স্বামী শিক্ষকতা পেশায় নিয়োজিত এবং তিনি এক কন্যা সন্তানের জননী।
তার অকাল মৃত্যুতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শোক প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার কর্মজীবন ও ব্যক্তিত্বের নানা দিক স্মরণ করে শোকবার্তা প্রকাশ করছেন।
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











