বাড়ির ভেতর এসে ঘুমিয়ে পড়লো এক বাঘিনী!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
ভারতের বন্যা-কবলিত আসাম রাজ্যের এক জঙ্গল থেকে একটি মেয়ে বাঘ স্থানীয় একটি বাড়ির ভেতর ঢুকে পড়ে সেই বাড়ির খাটে শুয়ে আরাম করছিল।
মেয়ে বাঘটি বন থেকে পালিয়ে স্থানীয় এক গেরস্থ বাড়িতে ঢুকে পড়ে এবং খাটে শুয়ে আরাম করছিল। ধারণা করা হচ্ছে, স্থানীয় কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক থেকে সে ওই বাড়িতে চলে আসে।
কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে সাম্প্রতিক ব্যাপক বন্যায় ৯২টি প্রাণি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠনের কর্মকর্তারা সেই বাড়িতে যান এবং বাঘটি যেন নিরাপদে বেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করেন। বাঘটিকে জঙ্গলের পথের দিকে ঠেলে দেয়া হয়।
ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, ওই বাঘিনীকে প্রথম দেখা যায় বৃহস্পতিবার সকালে একটি মহাসড়কের কাছে। ওই জায়গাটি ছিল জাতীয় উদ্যান থেকে ২০০ মিটার দূরত্বে অবস্থিত।
ব্যস্ত সড়কের যানবাহন হয়তো তাকে বিরক্ত বোধ করিয়েছিল এবং এরপর সে মহাসড়কের কাছে অবস্থিত এক গেরস্থ বাড়ির ভেতর ঢুকে পড়ে আশ্রয়ের খোঁজে।
বাঘ উদ্ধার অভিযানের নেতৃত্ব দেয়া রথিন বর্মণ বলেন, ওই বাঘিনী একটি দোকানের পার্শ্ববর্তী ওই বাড়িটিতে সকাল সাড়ে সাতটার দিকে ঢোকে এবং সারা দিন ঘুমিয়ে কাটায়।
বিবিসিকে রথিন বর্মণ বলেন, "সে ভীষণ ক্লান্ত-পরিশ্রান্ত ছিল। দিনভর একটা ভালো ন্যাপ নিয়েছে সে।"
ওই বাড়ির মালিকের নাম মতিলাল। তিনিই নিকটবর্তী দোকানটির মালিক। বাঘটিকে তার বাড়ির ভেতর ঢুকতে দেখেই পরিবারের লোকজনকে নিয়ে তিনি ভয়ে পালিয়েছেন।
রথিন বর্মণ বলেন, "সবচেয়ে দারুণ বিষয় ছিল যেটি সেটা হলো যে, তার বিশ্রামে কেউ বাধা দিতে আসেনি। এই অঞ্চলের মানুষদের মাঝে বন্যপ্রাণীর প্রতি ব্যাপক শ্রদ্ধা ও ভালোবাসা কাজ করে"।
বাড়ির মালিক মতিলাল জানান, বাঘটি যে বিছানায় শুয়েছিল সেই বিছানার চাদর ও বালিশ তিনি যত্ন করে তুলে রাখবেন।
ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার কর্মকর্তাদের পরে খবর দেয়া হয় এবং তারা এসে ক্লান্ত বাঘিনীর নিরাপদ বেরোনোর পথ খোঁজার উদ্যোগ নেন।
এক ঘণ্টার জন্য মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয়া হয়। বাঘটিকে জাগিয়ে তোলার জন্য আতশবাজি ফাটানো হয়। বাঘটি শেষপর্যন্ত স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে বাড়িটি থেকে বেরিয়ে যায়। এরপর সে মহাসড়ক অতিক্রম করে এবং তাকে নির্দেশ করা নির্দেশনা মোতাবেক জঙ্গলের দিকে রওনা হয়।
রথিন বর্মণ বলেন, মেয়ে বাঘটি আসলেই জঙ্গলের ভেতরে ঢুকে গেছে নাকি সে আশেপাশের এলাকায় হাটাহাটি করেছে-সেটা নিশ্চিত নয়।"
ইউনেস্কোর হিসেবে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ১১০টি বাঘের বসবাস। কিন্তু তাদের একটিও বন্যায় মারা যায়নি।
এবারের বন্যায় এই পার্কের নিহত প্রাণীদের মধ্যে ৫৪টি হরিণ, সাতটি গণ্ডার, ছয়টি বুনো শূকর এবং একটি হাতি রয়েছে।
সূত্র : বিবিসি বাংলা অনলাইন
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী










