বাণিজ্যমেলা: ভিশন পণ্যে ২০ শতাংশ ছাড়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ২২ জানুয়ারি ২০২০ বুধবার
বাণিজ্যমেলা: ভিশন পণ্যে ২০ শতাংশ ছাড়
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের জন্য বিশাল ছাড় ও অফার নিয়ে এসেছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড ভিশন। মেলায় ক্রেতারা ভিশন পণ্য কিনলেই পাচ্ছেন সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড়।
ভিশন ইলেকট্রনিকস এর মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদ বলেন, ‘মেলার প্রধান ফটক দিয়ে প্রবেশ করে হাতের ডান দিকে তাকালেই চোখে পড়বে ভিশন ইলেক্ট্রনিকসের দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন। বাণিজ্য মেলার ২ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নটির দ্বিতীয় তলা সাজানো হয়েছে ভিশন ইলেকট্রনিকসের প্রায় ১২০টি পণ্য দিয়ে। এর মধ্যে মেলা উপলক্ষে ২০টির বেশি নতুন পণ্য প্রদর্শন করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্যাভিলিয়নে রয়েছে সর্বনিম্ন ৪০০ টাকা থেকে সর্বোচ্চ ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের পণ্য। তাছাড়া মেলা থেকে ওভেন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, ফ্রিজ, টেলিভিশন কিনলে সারাদেশে ফ্রি হোম ডেলিভারি দেয়া হচ্ছে। এছাড়া পণ্য অনুযায়ী রয়েছে ফ্রি ইনস্টলেশন সুবিধা।’
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ভিশন ইলেক্ট্রনিকস সবসময় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গুণগত মানসম্পন্ন ইলেকট্রনিকস পণ্য তৈরি করে। বাণিজ্য মেলায় সব শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটে। সব শ্রেণি-পেশার ক্রেতাদেরকে আমাদের উন্নত প্রযুক্তি ও গুণগত মানসম্পন্ন ইলেকট্রনিকস পণ্যের সাথে পরিচয় করিয়ে দিতে আমরা প্রতিবারের ন্যায় এবারো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছি।’
এবারের মেলা উপলক্ষে ২ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়ন থেকে ভিশন ইলেকট্রনিকস ও রিগ্যাল ফার্নিচারের পণ্য কিনে ঘুরে আসতে পারেন থাইল্যান্ড, ভারত (আগ্রা), মালেয়শিয়া ও কক্সবাজার। মেলা শেষে লটারির মাধ্যমে বাছাই করা হবে পাঁচ ভাগ্যবানকে। প্রথম পুরস্কার ঢাকা-মালয়েশিয়া-ঢাকা কাপল এয়ার টিকিট, দ্বিতীয় পুরস্কার ঢাকা-আগ্রা-ঢাকা কাপল এয়ার টিকিট, তৃতীয় পুরস্কার ঢাকা-থাইল্যান্ড-ঢাকা কাপল এয়ার টিকিট এবং চতুর্থ ও পঞ্চম পুরস্কার ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ার টিকিট।
তাছাড়া প্রতি সপ্তাহে একজন ক্রেতা পাবেন ঢাকা-থাইল্যান্ড-ঢাকা কাপল এয়ার টিকিট। পণ্য ক্রয় ছাড়াও শুধু প্যাভিলিয়নটি পরিদর্শন করেও রয়েছে ঢাকা-থাইল্যান্ড-ঢাকা এয়ার টিকিট জেতার সুযোগ।
সূত্র : ইউএনবি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









