বান্দরবানে শিক্ষার্থীদের হাতে নতুন বই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি : সংগ্রহ করা
পার্বত্য জেলা বান্দরবানে আজ মঙ্গলবার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এবং নব নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।
জেলা সদরের রাজার মাঠে কেন্দ্রীয়ভাবে বই উৎসবের আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। বান্দরবান পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উল্লসিত শত শত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকের উপস্থিতিতে বিশাল রাজার মাঠ ভরে যায়।
শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী বলেন, শিশুরা যেন পরিকল্পনা অনুযায়ী তাদের পাঠ কার্যক্রম সম্পন্ন করতে পারে, সেজন্য সরকার বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে।
শিক্ষক বা অভিভাবককে শিশুদের কেবল বইয়ের পাতায় আটকে না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষা ও অনুশীলনের পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতি চর্চায় শিশুদের আগ্রহী করে তুলতে হবে।
বই উৎসবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিকী এবং জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বক্তব্য রাখেন।
জানা গেছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রাক প্রাথমিক পর্যায়ের শিশুদের মধ্যে তাদের নিজ নিজ ভাষায় মুদ্রিত বইসহ জেলার ৪৩২টি প্রাথমিক স্কুল ও মাদ্রাসায় মোট ৩ লাখ ৩৩ হাজার ৬০৭ সেট বই বিতরণ করা হয়েছে।
এ ছাড়া মাধ্যমিক পর্যায়ে প্রায় ৫২ হাজার শিক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৯০ হাজার ৫৭৫টি বই বিতরণ করা হয়।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







