ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৬:২০:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় পাঁচ নারীসহ নিহত ৬

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১১ পিএম, ২০ মার্চ ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বান্দরবানের রুমা উপজেলায় দুটি মিনি ট্রাকের মধ্যে সংঘর্ষের পর পাহাড়ের খাদে পড়ে পাঁচ নারীসহ ৬ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

সোমবার (২০ মার্চ) উপজেলার বগালেক এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন রুমা থানার এসআই মোরশেদ আহম্মেদ।

এসআই মোরশেদ আহম্মেদ বলেন, বগালেক থেকে নামার সময় দুটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চার নারী নিহত হন। পরে হাসপাতালে আরো এক নারী ও একজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রুমা উপজেলা রেমাক্রী প্রাংসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিরা বম জানান, নিহতরা সবাই রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।