বান্ধবীকে ধর্ষণের অভিযোগে রাবি ছাত্র রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
মাহফুজুর রহমান সারদ
ছাত্রাবাসে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে বান্ধবীকে ধর্ষণের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ সোমবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিম রেজা দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া মাহফুজুর রহমান সারদ (২২) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্র।
মতিহার থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, গত ২৪ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্র মাহফুজুর সারদ তার বান্ধবীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কাজলা সাঁকপাড়া এলকায় তার মেসে এনে জোরপূর্ববক ধর্ষণ করে।
এসময় পূর্বপরিকল্পিতভাবে সে তার বন্ধু ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র প্লাবন সরকার, রাফসান, জয়, জীবন এবং বিশালকে দিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করায়। ধর্ষণের পরে ওই ছাত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। তাদের দাবিকৃত টাকা না দিলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ারও হুমকি দেয়। পরে গভীর রাতে ওই ছাত্রীকে ছেড়ে দেয় তারা।
এদিকে ভুক্তভোগী ওই ছাত্রী গত ২৭ জানুয়ারি নগরীর মতিহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়ের পরেই মতিহার থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাহফুজুর রহমান সারদ, প্লাবন তালুকদার এবং রাফসানকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছে থেকে ধর্ষণের ভিডিওসহ মোবাইল উদ্ধার করা হয়।
এছাড়া, গত শুক্রবার রাতে রাবি ছাত্রী ধর্ষণের ঘটনার সাথে জড়িত সারদের দুই বন্ধু মতিহার কাজলা এলাকার জীবন (২৫) ও জয়কে (২২) গ্রেপ্তার করা হয়। পরে জীবনের কাছ থেকে ধর্ষণের ভিডিও উদ্ধার করে পুলিশ।
মাহফুজুর সারদের কথায় ধর্ষণের ভিডিও রেকর্ড করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে জীবন।
ওসি জানান, সারদকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। এছাড়া বিশাল নামের একজন পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



