বান্ধবীকে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৪ জুন ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বান্ধবীর সঙ্গে একই বাসায় থাকেন সাবলেট। চাকরিও করেন একই প্রতিষ্ঠানে। অফিসে থাকা বান্ধবীকে ভিডিও কল দিয়ে জানালেন গলায় ফাঁস দেয়ার সিদ্ধান্তের কথা। কল পেয়ে বান্ধবী অনেক বোঝালেন। কিন্তু কিছুই মানতে নারাজ তরুণী। অবশেষে অফিস থেকে হন্তদন্ত হয়ে ছুটে এসে দরজা ভেঙে দেখলেন বান্ধবী ফাঁসিতে ঝুলছেন।
বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে রাজধানীর মালিবাগের গুলবাগে। নিহত তরুণীর নাম রুবিনা ইয়াসমিন নদী (২১)।
বিকালে ওই তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বান্ধবী মারিয়াম জানান, দুই বছর আগে সাইমুন নামের এক ছেলের সঙ্গে নদীর বিয়ে হয়। কিছুদিন পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এটা নিয়ে নদী বিষন্নতায় ভুগছিলেন। প্রায় সময়ই বলতেন- আমি আর বাঁচতে চাই না, আমি পরপারে চলে যাব।’
নদীর বান্ধবী জানান, আমরা দুজন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আজ বিকালে আমাকে ভিডিও কল দিয়ে নদী বলে, আমি আত্মহত্যা করব। আমি তাকে অনেক বোঝাই। কিন্তু সে কোনো কিছুই মানতে রাজি হয়নি। দ্রুত অফিস থেকে বাসায় এসে দেখি দরজা বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি সে গলায় ফাঁস দিয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নদীর গ্রামের বাড়ি বরগুনার বেতাগীতে। তার বাবার নাম রফিকুল ইসলাম। বর্তমানে মালিবাগের গুলবাগের ৩৯১ নম্বর বাসার পঞ্চম তলায় তার বান্ধবীর সঙ্গে সাবলেট হিসেবে থাকতেন।
নিহতের বাবা বরিশালের আগৈলঝাড়া থানার পুলিশের উপপরিদর্শক হিসেবে কর্মরত। এক ভাই এক বোনের মধ্যে তিনি বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাযকে জানানো হয়েছে।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








