বান্ধবীর সঙ্গে মধুর স্মৃতিচারণে মগ্ন হলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছাত্রজীবনের মধুর স্মৃতিতে হারিয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বান্ধবী অধ্যাপক নাজমা শামস। ছাত্র জীবনে তাঁরা দু’জন ভিন্ন মতার্দশের অনুসারী ছাত্র নেতা ছিলেন। কলেজ জীবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ থেকে ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হন।
অন্যদিকে তার বান্ধবী অধ্যাপক নাজমা শামস ছাত্র ইউনিয়ন থেকে জেনারেল সেক্রেটারি (জিএস) নির্বাচিত হয়েছিলেন।
অধ্যাপক নাজমা শামস বর্তমানে বাংলাদেশ স্কাউট গার্লস ইন স্কাউটিং ফোরামের জাতীয় কমিটির সভাপতি। তিনি বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসেছিলেন শেখ হাসিনা একাশদ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় তাঁকে শুভেচ্ছা জানাতে।
গত ৩০ ডিসেম্বর নির্বাচনে হ্যাটট্রিক জয়ের মধ্যদিয়ে চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া শেখ হাসিনাকে অধ্যাপক নাজমা দেখতে আসায় প্রধানমন্ত্রী খুবই আনন্দা আপ্লুত হন।
তাঁরা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন। তাঁদের মধ্যে সম্পর্কের এই উষ্ণতা দেখে অভিনন্দন জানাতে আসা সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকেন।
কিছু সময়ের জন্য তাঁরা তাঁদের অতীতের স্মৃতি রোমন্থনে মগ্ন হয়ে যান। ছাত্রজীবনের উত্তাল দিনগুলোতে একসঙ্গে পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথ কাঁপিয়েছিলেন সেই স্মৃতি এখনো অটুট।
তাঁরা স্মরণ করলেন কিভাবে অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ এবং শ্রমিকদের সঙ্গে আন্দোলন গড়ে তুলে তাঁরাও বাঙালি জাতির শত্রু পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দেলন-সংগ্রামে অনেক অবদান রেখেছিলেন সেই কথা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চমৎকার আনন্দঘন সময় কাটান তার বান্ধবী অধ্যাপক নাজমা শামসের সঙ্গে।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











