বাবা যে আদালতের পিয়ন, মেয়ে সেই আদালতে বিচারক
মনির হোসেন জীবন | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ পিএম, ৮ জুন ২০২০ সোমবার
বাবা যে আদালতের পিয়ন, মেয়ে সেই আদালতে বিচারক
বাবা গৌরনন্দ ছিলেন যে আদালতের পিয়ন-মেয়ে অর্চনা সেই আদালতে বিচারক (জজ)। বিচারক অর্চনা ভারতের বিহার রাজ্যের কানকার বাগ গ্রামের মেয়ে। বাবা ছিলেন একজন আদালতে (কোর্টের) সামান্য পিয়ন। অনেকদিন বাবার হাত ধরে ছোট্ট পা ফেলে কোর্টে গেছেন। খুব কাছ থেকে দেখেছেন বাবার জীবন সংগ্রাম। এসব দেখে শিশুটি সিদ্ধান্ত নেয় বড় হয়ে একদিন সে বিচারক হবে। সারা জীবন বাবা যাদের পিছনে দাঁড়িয়ে নীরবে কাজ করেছেন একদিন তাদের মতো হয়ে বাবার কষ্ট দূর করবেন। ছোট্ট সেই শিশুমনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। সেদিনের সেই অর্চনা আজ বিচারক।
এদিকে, ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অর্চনা বলেছেন, তার এই সফলতার পিছনে স্বামী-শাশুড়ি এবং মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অর্চনা। সঙ্গে বাবার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।
তিনি আরও বলেন, কেউ যদি কোন স্বপ্ন মনে ধারণ করে তবে সে যেন পিছিয়ে না যায়। যত বাধাই আসুক না কেন ওই স্বপ্নের পিছনে ছুটতে হবে।
অর্চনার বাবা বছরের পর বছর সামান্য কর্মচারী হিসেবে কাজ করেছেন সেই আদালতেই বিচারকের আসনে বসতে যাচ্ছেন তিনি। অর্চনা ভারতের বিহার রাজ্যের কানকার বাগ গ্রামের মেয়ে।
তবে, এই আনন্দের সঙ্গে অর্চনার বুকে পাহাড়সম কষ্টও ভর করেছে। কারণ যার জীবন সংগ্রাম তাকে বিচারক হতে উদ্বুদ্ধ করেছিল সেই বাবা আজ আর নেই। ইহলোকের মায়া কাটিয়ে বাবা গৌরনন্দ আজ অন্যলোকের বাসিন্দা। সম্ভবত সেখান থেকেই মেয়ের সাফল্য দেখে হাসছেন, দু’হাত তুলে করছেন আশীর্বাদ। ওদিকে বাবার কথা ভেবে বারবারই মেয়ের চোখের কোণে জমে ভালোবাসার আশ্রু।
আজ যে অর্চনার সাফল্য দেখে সবাই ধন্য ধন্য করছে সেই অর্চনার জীবন কিন্তু একদমই মসৃণ ছিল না। অকালেই তাকে একা ফেলে বাবা মারা যান। শিশু অর্চনাকে নিয়ে শুরু হয় বিধবা মায়ের জীবন সংগ্রাম। বেশ কষ্ট করেই তাকে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে পাটনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়েছে। এর পেছনে একমাত্র অনুপ্রেরণা ছিল বাবার সেই কোর্টের চাকরি।
পাটনা বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে অর্চনা স্থানীয় একটি স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন। কিছুদিন পর পাটনা মেডিকেল কলেজের কেরানি রাজীভ রঞ্জনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের কোল আলো করে আসে একটি শিশুসন্তান। সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছিল। তবে কোথায় যেন একটি অভাব বোধ হচ্ছিল তার।
কী এক তাড়না তাকে তাড়া করে ফিরছিল সারাক্ষণ। সেই তাড়না আর কিছুই নয়, শৈশবে লালিত স্বপ্ন- বিচারক হবেন তিনি। বারবার তখন ভেসে উঠত বাবার মুখ। কিন্তু ততদিনে বেশ দেরি হয়ে গেছে। অনেক দায়িত্ব চেপে বসেছে কাঁধে। স্বামী-সন্তান-সংসার সামলে আবারও পড়ালেখা শুরু করতে পারবেন কি না এই দুশ্চিন্তাও ছিল তার মনে। সাত পাঁচ ভাবনার মধ্যেই নিজের ইচ্ছার কথা স্বামী ও শাশুড়িকে জানান অর্চনা। উভয়েই তাকে অভয় দেন। শুরু হয় অর্চনার জীবনের দ্বিতীয় অধ্যায়।
আবারও পড়ালেখা শুরু করেন অর্চনা। ভর্তি হন আইন কলেজে। সেখান থেকে এলএলবি ও এলএলএম শেষ করেন। এরপর দিল্লিতে গিয়ে বিচারক নিয়োগের পরীক্ষার কোচিং করেন। প্রস্তুতি শেষ করে দেন বিচারক নিয়োগের পরীক্ষা। প্রথমবারের প্রচেষ্টায় ব্যর্থ হন অর্চনা। হতাশা কাটিয়ে দ্বিতীয়বারের মতো পরীক্ষায় বসেন। এবার উত্তীর্ণ হন তিনি। বর্তমানে বিচারক হিসেবে যোগদানের অপেক্ষায় রয়েছেন তিনি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


