ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৬:৫২:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

বাবাকে দেখে এ পেশায় আসা : ঈহিতা জলিল

ঈহিতা জলিল | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:১৩ এএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার

কেন এ পেশায় এলেন : ছোটবেলা থেকেই লেখালেখির দিকে আগ্রহ ছিলো। আর এই পেশায় সেই সুযোগটি খুব বেশি। আমি সবসময়ই চেয়েছি আমার কলমের মাধ্যমে সমাজের অসংগতিগুলো তুলে ধরতে।


পেশা বদলের কোনো ইচ্ছে আছে : না...।


কি ভাবে এ পেশায় এলেন : সাংবাদিক বাবাকে দেখেই এই পেশায় আসা। তাঁর জীবনযাত্রা খুব চ্যালেন্জিং লাগতো। তখন থেকেই একটা সুপ্ত ইচ্ছা ছিলো।


প্রিয় মানুষ : কাছের মানুষেরা।


প্রিয় বন্ধু : আমার বর আর ছোট বোন।


প্রিয় লেখক : পড়তে ভালোবাসি সবই। তবু প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আহমেদ।


প্রিয় সখ : বই পড়া, গান শোনা, ভালো সিনেমা দেখা।


প্রিয় খাবার : থাই স্যূপ পছন্দ করি।


প্রিয় উক্তি : ‘স্লো এন্ড স্টিডি উইনস দা রেস’।


প্রিয় গান : অনেক। নির্দিষ্ট করে বলা যাবে না।


প্রিয় গায়ক/গায়িকা : নির্দিষ্ট কেউ নেই। একেক গান একেকজনের কন্ঠে ভালো লাগে।

 

প্রিয় খেলা : খেলাধূলা তেমন বুঝি না। বাংলাদেশ খেললে ক্রিকেটের খোঁজ নেই।


প্রিয় খেলোয়াড় : ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জেতা দলের প্রত্যেকে। আর এখন অবশ্যই মাশরাফি।


আপনি যার কাছে কৃতজ্ঞ : আমাকে কষ্ট দেয়া প্রতিটা মানুষের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে কষ্ট দিয়েছিলো বলেই আমি নিজেকে আবিষ্কার করতে পেরেছি। আর আত্মবিশ্বাসী হয়েছি।


খুব ভালো লাগে যা করতে : পড়তে এবং গান শুনতে।


আপনার আদর্শ মানুষ : আমার  বাবা।


কার মত হতে চান : শেখ হাসিনা, সোনিয়া গান্ধী ও চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গার মত হতে চাই।


অবসর কাটে কি ভাবে : বই পড়ে, গান শুনে।


সুখের স্মৃতি : আমার ছেলের জন্মের দিন।


যা ভুলতে পারেন না : আমি কোন কিছুই ভুলি না।


অবসর জীবনে কি করবেন : আমার গ্রামে চলে যাবো। হাঁস-মুরগী আর গরু পালবো। এছাড়া এলাকার ছেলে-মেয়েদের এডুকেশনাল এবং প্রফেশনাল গাইডেন্স দিবো।


ভবিষ্যৎ পরিকল্পনা : টিনেজ ও বেকার ছেলে-মেয়েদের জন্য কাউন্সিলিং করা যাতে তারা হতাশ না হয়ে যায়। কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য ডে-কেয়ার করা যেখানে সন্তান রেখে তারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন।

 

৥ ঈহিতা জলিল : সিনিয়র সাব এডিটর, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)