ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৫:৫৮:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

বাবার কবরে চিরনিদ্রায় তাজিন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:২৮ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার

বাবার কবরেই সমাহিত করা হলো অভিনেত্রী তাজিন আহমেদকে। আজ বুধবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হয়। পরে দুপুর পোনে তিনটার দিকে রাজধানীর বনানী কবরস্থানে তার বাবার কবরে তাকে দাফন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারসহ বিনোদন ও সাংস্কৃতিক জগতের অনেকে।


গুলশানের আজাদ মসজিদ থেকে দাফনের জন্য দুপুর ২টায় বনানী কবরস্থানে নিয়ে আসা হয় মরদেহ। এরপর দুপুর ২টা ৪৫ মিনিটে দিকে তাজিন আহমেদের বাবার কবরেই দাফন করা হয় তাকে।

 

এসময় উপস্থিত ছিলেন-আফরোজা বানু, আনজাম মাসুদ, অমিতাভ রেজা, অনিমেষ আইচ, ডি এ তায়েব, স্বাগতা, চয়নিকা চৌধুরী, মাসুম রেজা, সাব্রিনা, ভাবনা, শাহনাজ খুশি, ফজলুর রহমান বাবু, জয়রাজ, এস এ হক অলিক, ইরেশ যাকের, রোকেয়া প্রাচী, রোজি সিদ্দিকী, নওশিন, নাসিম, বিজরী বরকতউল্লাহ, তানভীন সুইটি, শহীদুজ্জামান সেলিম, জয় শাহরিয়ার, মুক্তি, মম, সিদ্দিক, ইন্তেখাব দিনার, লিটু আনাম, অনি, পিকলু চৌধুরীসহ প্রমুখ।

 

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে সন্ধ্যায় উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি মসজিদে তাজিনের গোসল শেষে তার মরদেহ উত্তরার ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে রাখা হয়। সেখান থেকে রাত ১০টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হয় তার মরদেহ।