বাবার সঙ্গে অভিমান, স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৭ পিএম, ২৫ মে ২০১৯ শনিবার
বাবার সঙ্গে অভিমান করে বরিশালের গৌরনদী উপজেলায় আমেনা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে বড়ই গাছের ডালে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
আমেনা আক্তার গৌরনদীর চন্দ্রহার কে আর শিক্ষায়তনের (মাধ্যমিক বিদ্যালয়) সপ্তম শ্রেণির ছাত্রী। সে উপজেলার চন্দ্রহার গ্রামের মো. আলফাজ বেপারীর মেয়ে। তার মা দুলুফা বেগম ওমান প্রবাসী। মেয়ের মৃত্যুর খবর পেয়ে আজ শনিবার সকালে তিনি ওমান থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন।
স্থানীয়রা জানান, পড়াশোনা নিয়ে স্কুলছাত্রী আমেনার বাবা তাকে বকাঝকা করে। এতে অভিমানে শুক্রবার দুপুরে আমেনা বাড়ির পাশে পানের বড়জের উত্তর পাশের একটি বড়ই গাছে ওড়না পেঁচিয়ে দিয়ে আত্মহত্যা করে। বিকেল পৌনে ৩টার দিকে তার মামা নাইউব আলী ওই পান বড়জে কাজ করতে গিয়ে ভাগনি আমেনা আক্তারকে গাছের ডালে ঝুলতে দেখে। এরপর তার চিৎকারে লোকজন ছুটে এসে গাছের ডাল থেকে তার লাশ নামিয়ে আনে। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার। তিনি জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর ভাই জুলহাস বেপারী বাদী হয়ে শুক্রবার একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য স্কুলছাত্রীর লাশ শনিবার সকালে বরিশাল মর্গে পাঠানো হয়েছে।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



