বাবার সঙ্গে দেখা করতে পালিয়েছিল সেই তিন বোন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
রাজধানীর আদাবর থেকে ‘নিখোঁজ’ তিন বোনকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। যশোরের কোতয়ালি থানা পুলিশ শুক্রবার দুপুরে সদর উপজেলার চাঁদপাড়ার পশ্চিমপাড়া থেকে তাদের উদ্ধার করে। উদ্ধারের পর তিন বোন জানিয়েছে, তারা যশোরে তাদের বাবার কাছে গিয়েছিল।
উদ্ধার হওয়া তিনজন হলো- রুকাইয়া আরা চৌধুরী (২১), জয়নব আরা চৌধুরী (১৯) এবং খাদিজা আরা চৌধুরী (১৭)। তারা চাঁদপাড়ার রফিকুজ্জামানের মেয়ে।
উদ্ধার তিনজনের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ জানিয়েছে, তারা বাবা-মায়ের সাথে উত্তরা লেকসিটি কনকর্ডে ভাড়া বাসায় থাকতেন। ২০১২ সালের দিকে তাদের বাবা-মায়ের মধ্যে ঝগড়া হলে তাদের বাবা যশোর চলে আসেন এবং তারা তিন বোন মায়ের সাথে ঢাকায় থেকে যান।
তাদের বাবা রফিকুজ্জামান স্কুলশিক্ষক ছিলেন। ২০১৩ সালের ২৮ আগস্ট তাদের মা তাসনিম আরা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর বড় মেয়ে রুকাইয়া আরা চৌধুরীকে লালন-পালনের দায়িত্ব নেন তার খালা সাজিয়া নওরিন চৌধুরী। আর অপর দুই বোন জয়নব আরা চৌধুরী ও খাদিজা আরা চৌধুরীর লালন পালনের দায়িত্ব নেন অপর খালা সামিয়ারা চৌধুরী।
তিন জনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা পুলিশকে জানায়, তাদের বাবা-মা আলাদাভাবে বসবাসের পর থেকে (২০১২ সাল) তাদের বাবার সাথে যোগাযোগ করতে দেয়া হয়নি এবং তাদের ওপর অত্যাচার করা হতো। তাই তিন বোন পরামর্শ করে গত ১৮ নভেম্বর সকাল ১১টার দিকে আদাবর থেকে কাউকে না জানিয়ে পালিয়ে যশোরে বাবার বাড়িতে চলে যায়। এই ঘটনায় তাদের খালা সাজিয়া নওরিন আদাবর থানায় একটি জিডি করেন। জিডি নং-৮৭৫, তাং-১৮/১১/২০২১ ইং।
এ বিষয়ে ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানিয়েছেন, তাদের আদাবর থানায় পাঠানো হবে। ইতোমধ্যে জিডির তদন্ত কর্মকর্তা যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ






