বাবার সামনে থেকে মেয়েকে তুলে নেয়ার ঘটনায় মূলহোতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৮ এএম, ২ মে ২০২৬ শনিবার
ছবি: সংগ্রহিত।
রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে তুলে নেওয়া উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত লামীন ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। লামীন ইসলাম (১৯) গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা এলাকার বাসিন্দা।
এর আগে গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসায় ফেরার পথে অপহরণের এ ঘটনা ঘটে। ঘটনার নয় দিন পর ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হলো।
ভুক্তভোগীর বাবা মামলার এজাহারে বলেন, পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন তিনি। উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পৌঁছালে লামীন ইসলামসহ অজ্ঞাতনামা ছয় থেকে সাতজন জোর করে তাঁর মেয়েকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গাজীপুরের পূবাইলের কালু মার্কেট এলাকা থেকে লামীনকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়।
অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন








