বামনহাট গ্রামে বাড়ছে বস্তা পদ্ধতিতে আদা চাষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ১৪ অক্টোবর ২০২৪ সোমবার
ফাইল ছবি
কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটিয়ে বস্তা পদ্ধতিতে নড়াইলের বামনহাট গ্রামে আদা চাষ করছেন অনেকেই। এ পদ্ধতিতে এক দিকে যেমন মাটি বাহিত রোগের আক্রমণ অনেক কম, অন্য দিকে প্রাকৃতিক বিপর্যয় হলে বস্তা অন্য জায়গায় সরিয়েও নেওয়া যায়। বর্তমান সময়ে বাড়ির উঠান কিংবা পতিত জমিতে বস্তায় আদা চাষে ঝুঁকছেন কৃষকরা। অল্প খরচ আর অধিক লাভ হওয়ায় সাথী ফসল হিসেবে বস্তায় আদা চাষ করছে বামনহাট গ্রামের কৃষাণী মল্লিকা রায়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৩০ হাজার বস্তায় বারি-২ আদা চাষ হয়েছে। এ পদ্ধতিতে আদা চাষ জেলায় যেন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এ বছর মোট আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫০ মেট্রিক টন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজীব বিশ্বাস বলেন, বস্তা পদ্ধতিতে আদা চাষ করতে প্রথমে মাটির শুকনো ঢেলা ভেঙে ঝুর ঝুরে করে চেলে নিয়ে গোবর সার ও ছাই মেশাতে হবে। পরে মাটি তৈরি করা হয়ে গেলে বস্তায় ভরে চাষের জন্য বসাতে হবে। ওই বস্তার মধ্যে ৫০ গ্রাম একটি করে আদা রোপণ করে সাথে সামান্য পানি দিতে হবে। এরপর বস্তার ওপর ঢেকে দিয়ে রাখতে হবে। এতে মাটিতে যেন আর্দ্রতা বেশি দিন থাকে। অল্প দিনের মধ্যেই চারা গাছ বেরিয়ে আসা শুরু করে।
কৃষাণী মল্লিকা রায় বলেন, এ বছর আমি ১ হাজার বস্তা পদ্ধতিতে আদা চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় আদার ফলন ভালো হয়েছে।
একই গ্রামের কৃষক মাহাবুবুর রহমান বলেন, এ বছর ৩ একর জমিতে বস্তা পদ্ধতিতে আদা চাষ করেছি। চাষ করতে আমার ৭ লাখ টাকা খরচ হয়েছে। আশা করছি এ বছর ১০ থেকে ১২ লাখ টাকা আয় হবে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



