ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ৭:৫৭:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

বাল্যবিবাহ: বরপক্ষের জরিমানা আর কাজীর হলো জেল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাল্যবিয়ে দেয়ার অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাঝদিয়া গ্রামে রবিউল ইসলাম নামে এক কাজীকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত কাজী রবিউল ইসলামের বাড়ি বারবাজার বেলাট গ্রামে। এ সময় বরপক্ষকে ২০ হাজার ও কন্যাপক্ষকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাঝদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা এ দণ্ডাদেশ দেন।

কালীগঞ্জ উপজেলার মাঝদিয়া গ্রামের কাশেম আলীর কন্যা আদুরী (১৫) আয়েশা মেমোরিয়াল দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ও বর শরিফুল ইসলামের বাড়ি যশোরের শংকরপুর গ্রামে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, বুধবার বিকালে উপজেলার মাঝদিয়া গ্রামে একটি বাল্যবিয়ে দেয়ার খবর পেয়ে পুলিশ নিয়ে সেখানে হাজির হন। মেয়েটির বয়স না হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজী রবিউল ইসলামকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়। এ সময় ছেলেপক্ষকে ২০ হাজার ও কন্যাপক্ষকে দুই হাজার টাকা জরিমানা করেন। তবে বিয়ে সম্পন্ন হওয়া বউ তার স্বামীর হাত ধরে শ্বশুরবাড়িতে চলে যায়।

-জেডসি