ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:২৫:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল

বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুল ছাত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৩৩ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে আয়েশা আক্তার (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী।চৌহালীর নির্বাহী কর্মকর্তা (ভারাপ্রাপ্ত) আনিসুর রহমানের হস্তক্ষেপে সে এ অবস্থা থেকে রক্ষা পায়।

সোমবার রাতে উপজেলার খাস পুখুরিয়া ইউনিয়নের বৈন্যা নতুনপাড়ায় এ ঘটনা ঘটে। আয়েশা ওই গ্রামের রুস্তম আলী মোল্লার মেয়ে।

মঙ্গলবার সকালে ইউএনও আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বনগ্রাম দক্ষিণপাড়ার তোফাজ্জল মোল্লার ছেলে মালয়েশিয়া প্রবাসী রফিকুল ইসলামের (২৮) সঙ্গে আয়েশার বিয়ের প্রস্তুতি চলছিল। এ খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে কাজী ও বরকে আটক করা হয়। কনের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এরপর কাজী ও বরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ও খাস পুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার।