বাসভবনে অবরুদ্ধ জাবি ভিসি ফারজানা
জাবি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
জাবি উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম নিজ বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েছেন। তার অপসারণের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের এ অবস্থানের কারণে নিজ বাসভবনে অবরুদ্ধ অবস্থায় আছেন তিনি। আজ সোমবার সন্ধ্যা ৭টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা।
জানা যায়, এর আগে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে ‘উপাচার্য অপসারণ মঞ্চ’ থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
মিছিল শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাহাথির মুহাম্মদ বলেন, দুর্নীতিবাজ এই উপাচার্যের নিজ পদে থাকার অধিকার নাই। আমরা তাকে সময়সীমা বেঁধে দেওয়ার পরেও তিনি পদত্যাগ করেননি।
তিনি আরও বলেন, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা তার বাসভবনের সামনে থেকে বিন্দুমাত্র সরে দাঁড়াব না।
তিনি বলেন, উপাচার্যকে তার বাসভবন থেকে বের হতে হলে আমাদের মাড়িয়ে বের হতে হবে। আর অধ্যাপক ফারজানা ইসলাম তার বাসভবন থেকে বের হলে তিনি আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকবেন না।
জানা গেছে, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বর্তমানে তার বাসায় অবস্থান করছেন। তার বাসার সামনে ২০ থেকে ৩০ জনের মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছেন।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







